1 Answers
রনির প্রতিবেশীকে পরামর্শকৃত কোয়েলের জাতটি হলো ফারাও কোয়েল, যা ডিমের জন্য উৎকৃষ্ট। নিচে এ কোয়েলের বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
i ফারাও কোয়েলের পালকের রং হালকা বাদামি।
ii. এদের সাদা গায়ে গাঢ় চকোলেট বা কালো রংয়ের ছাপ থাকে।
iii. পুরুষ কোয়েলের বুকের উপরের অংশ হলদে বাদামি এবং নিচে বাদামি, মুখ-মাথার রং খয়েরি।
iv. স্ত্রী কোয়েলের মুখমণ্ডল, ঘাড় ও বুকের উপরের অংশ বাদামি এবং বুকের নিচের অংশ তামাটে। বুকের উপরের অংশের এ বাদামি রঙের উপর কালো ফোঁটা থাকে।
V. সদ্যফোটা বাচ্চাগুলোর গায়ের কোমল পালকের রং হলদে এবং পালকের উপর খয়েরি বা কালো রঙের ছাপ থাকে।
'অর্থাৎ, উল্লিখিত বৈশিষ্ট্য দেখে ফারাও জাতের কোয়েল শনাক্ত করা যায়।
5 views
Answered