1 Answers
আবিদ মানিককে মুক্ত পদ্ধতিতে মুরগি পালনের পরামর্শ দেয়। মুক্ত পদ্ধতিতে মুরগি পালনের সুবিধাসমূহ নিম্নরূপ-
i. বাড়ির আশেপাশে, মাঠে চরে খায় বলে বাইরে থেকে খাদ্য সরবরাহ করার প্রয়োজন হয় না, ফলে খাদ্য খরচ কম হয়।
ii. সারাদিন বাইরে থাকে বলে উন্নত বাসস্থানের প্রয়োজন হয় না।
iii. মুরগি সবুজ শাকসবজি, ঘাসপাতা ইত্যাদি থেকে জ্যান্থফিল পেয়ে থাকে যা তার ডিমের কুসুমকে হলুদ করে। ডিমের কুসুম হলুদ হলে বাজারে চাহিদা বেশি হয়।
iv. মুরগি খোলামেলা পরিবেশ পায় বলে স্বাস্থ্য ভালো থাকে, দেহের গঠন সুঠাম এবং মাংসপেশি মজবুত ও পুষ্ট হয়।
v. সূর্যকিরণ ও শাকসবজিতে প্রাপ্ত ভিটামিন মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তেমন কোন পরিচর্যার প্রয়োজন হয় না।
অতএব, বলা যায় আবিদের পরামর্শকৃত মুরগি পালন পদ্ধতির সুবিধা অনেক।