1 Answers
উদ্দীপকের রাজিব লিটারে তারের নেট দিয়ে ঘিরে মুরগি পালন করেন। তিনি তার ঘরে লেগহর্ন জাতের মুরগি পালন করতে শুরু করেন।
লেগহর্ন জাতের মুরগি সাধারণত প্রতি বর্গফুটে একটি করে পালন করা যায়। রাজিবের ঘর ৩০০ বর্গফুট হওয়ায় তার ঘরে মোট ৩০০টি মুরগি পালন করতে পারবেন। তিনি মোট ১০০টি মুরগি পালন করেন। মুরগি পালনের আদর্শ মাপ অনুযায়ী তিনি আরও ২০০টি মুরগি বাড়াতে পারেন। এছাড়া মুরগির পরিমাণ বৃদ্ধির জন্য তিনি খাঁচা পদ্ধতিকে নির্বাচন করতে পারেন। একটি নির্দিষ্ট 'মাপের জায়গায় কয়েক স্তর বিশিষ্ট খাঁচা তৈরি করে লিটার পদ্ধতির চেয়ে কয়েকগুণ বেশি মুরগি পালন করা যায়। রাজিব তার মুরগি পালন বাড়াতে খাঁচা পদ্ধতিকে নির্বাচন করলে প্রায় ৯০০টি মুরগি পালন করতে পারবেন।
এভাবেই উদ্দীপকের রাজিব তার মুরগির সংখ্যা 'বাড়াবেন।