1 Answers

উদ্দীপকের রাজিব ও নাজিম উভয়েই লেগহন জাতের মুরগি পালন করেন। লেগইন জাতের মুরগি ডিম উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে।
লেগহর্ন জাতের মুরগি আকারে ছোট হয় তাই জায়গা কম লাগে। এসব মুরগি অল্প বয়সে পরিপক্ক হয় এবং ডিম পাড়ার উপযোগী হয়। বছরে এই জাতের মুরগি ৩০০ এর অধিক ডিম দেয়। এসব মুরগি কুঁচে হয় না এবং ডিমে তা দেয় না বলে খুব তাড়াতাড়ি আবার ডিম দিতে শুরু করে। রাজিব ও নাজিম এই জাতের মুরগি পালন করায় একটি নির্দিষ্ট মাপের জমিতে অন্যান্য মুরগির চেয়ে বেশি পরিমাণ মুরগি পালন করতে পারবেন। যেমন নাজিম মাত্র ৩০০ বর্গফুট ঘরে খাঁচায় ১০০০ টি মুরগি পালন করেন।

ডিম উৎপাদনে জনপ্রিয় হওয়ার পাশাপাশি পূর্ণবয়স্ক মুরগি ২-২.৫ কেজি পর্যন্ত হওয়ায় মাংসের চাহিদাও পূরণ করতে পারে। তাই মুরগি বিক্রি করেও অনেক মুনাফা অর্জন করতে পারেন।

সুতরাং রাজিব ও নাজিমের উক্ত জাতের মুরগি পালন অত্যন্ত লাভজনক।

5 views

Related Questions