1 Answers

নাসির তার ব্রয়লার খামার লাভজনক হিসাবে স্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়েছিল। সে নিম্নোক্তভাবে কাজগুলো সম্পন্ন করে-

১. স্থান নির্বাচন : নাসির ব্রয়লার পালনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করেছিল। খামারের জন্য লোকালয় হতে একটু দূরে উঁচু স্থান সুবিধাজনক। পয়ঃনিষ্কাশন ও ড্রেনের ব্যবস্থা ভালো ছিল।

২. ঘর নির্মাণ: ব্রয়লারের ঘর শুষ্ক, পরিষ্কার ও আলো বাতাসপূর্ণ ছিল। ঘরের মেঝে পাকা এবং উচ্চতা ১৫০ সে. মি. ছিল। বায়ু চলাচলের জন্য ঘরের চারদিকে চালা হতে নিচের দিকে ১০০ সেমি. নিচ পর্যন্ত নেট দেওয়া ছিল।

৩. আলো ও বায়ু চলাচল ব্যবস্থা: ব্রয়লার ঘরে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের অর্থাৎ ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল। ঘরে ৬০% হতে ৭০% আপেক্ষিক আর্দ্রতা ছিল। ব্রয়লার ঘরের তাপমাত্রা ১৫-২৫০ সে. এর মধ্যে ছিল।

৪. খাদ্য ব্যবস্থাপনা: নাসির ব্রয়লার মুরগিকে সুষম খাদ্য দিত। খাদ্য পরিবেশনের জন্য ৬০-৭০ সেমি. লম্বা ও ২৩ সেমি. প্রস্থ এবং ৭.৫ সেমি. উচ্চতাবিশিষ্ট কাঠ দ্বারা খাবারের পাত্র তৈরি করেছিল। এ ধরনের একটি পাত্রে ২০টি মুরগি দু'দিক থেকে সহজেই খেতে পারে। ব্রয়লারের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল।

এভাবে নাসির তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়েছিল।

4 views

Related Questions