1 Answers

উদ্দীপকে উল্লিখিত সেলিমের গ্রামের দরিদ্র লোকেরা পোল্ট্রি খামার করে দারিদ্র্য বিমোচন করতে পারবে। 

নানাবিধ উপযোগিতা ও সুবিধার কারণে আমাদের দেশে পোল্ট্রি শিল্পের উন্নয়নের সম্ভাবনা উজ্জ্বল। বর্তমানে হাঁস-মুরগির বাণিজ্যিক খামার চিন স্থাপনকে সরকার শিল্প হিসেবে সীমিত আকারে স্বীকৃতি দিয়েছে। তাই কৃষি ও অন্যান্য ক্ষুদ্র শিল্পের মতো এ শিল্পে সুবিধা দেওয়া হলে অল্প চি সময়ের মধ্যেই এ খাতে দ্রুত উন্নয়ন হবে। বর্তমানে সরকার এ খাতের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে যার দি ফলে বড় বড় বিনিয়োগকারীরা বাণিজ্যিক খামার স্থাপনে এগিয়ে আসছেন।
আধুনিক ব্যবস্থায় হাঁস-মুরগি স্বাস্থ্যসম্মতভাবে পালনের লক্ষ্যে পশুসম্পদ অধিদপ্তর বিভিন্ন প্রকার সম্প্রসারণ কার্যক্রম জোরদার করেছে। এতে খামারিদের হাঁস-মুরগি পালনের দক্ষতা বৃদ্ধি পাবে। বেকার যুবক-যুবতী, ভূমিহীন কৃষক ও অন্যান্য উৎসাহী ব্যক্তিবর্গকে আধুনিক ব্যবস্থাপনায় খামার পরিচালনার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা উৎপাদনে উৎসাহিত হচ্ছে। হাঁস-মুরগির সুষম খাদ্য তৈরির লক্ষ্যে দেশে শিল্প কারখানা গড়ে উঠেছে এবং এ খাতকে ভবিষ্যতে আরও জোরদার করার পদক্ষেপ গৃহীত হয়েছে। এতে পোল্ট্রি খাদ্যের সহজলভ্যতা ও মান বৃদ্ধি পাবে। সরকারি, বেসরকারি পর্যায়ে খামারিদের মধ্যে সহজ শর্তে ঋণদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে; যাতে আত্মকর্মসংস্থান বৃদ্ধি পায়। দেশের সর্বত্র পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চলছে; যাতে করে চাষিরা তাদের উৎপাদিত মাংস ও ডিম দেশের সর্বত্র পৌঁছাতে পারেন এবং ন্যায্যমূল্য পান।

উপরোক্ত এসব সুযোগ সুবিধা থাকায় সেলিমের গ্রামের অন্যান্য। লোকদের পোল্ট্রি খামার করে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

4 views

Related Questions