1 Answers

বৃক্ষের অর্থনৈতিক চাহিদা অনুধাবন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যার কারণে আমিন ও নজরুল সফলতা লাভ করেন। যে মেলায় বনজ সম্পদ সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বৃক্ষের চারা উৎপাদন, বৃক্ষরোপণ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের আগ্রহ সৃষ্টির প্রয়াস চালানো হয় তাকে বৃক্ষমেলা বলে।

এ মেলার মাধ্যমে আমিন ও নজরুল জীবিকা উপার্জনের উৎস হিসেবে কৃষিকে বেছে নেন। তারা নার্সারি স্থাপন বা বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হন এবং মানসম্মত চারা উৎপাদন ও সুলভ মূল্যে চারা সরবরাহ করেন। বৃক্ষ মেলায় প্রদর্শিত বল ক্যাকটাসের আর্থিক মূল্য আলোচনা করলে বিষয়টি সহজে অনুধাবন করা যায়। এটি বৃক্ষের অর্থনৈতিক মূল্যের একটি উদাহরণ মাত্র। বিভিন্ন জাতের ক্যাকটাস আজকাল নান্দনিক সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হচ্ছে। ফলে বাণিজ্যিক ভিত্তিতে এগুলোর অর্থনৈতিক গুরুত্ব ও উৎপাদন বাড়ছে। আবার আম গাছ লাগানোর ফলে আমরা ফল পাচ্ছি, ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমিন ও নজরুল বৃক্ষ মেলা পরিদর্শন করে এই গুরুত্ব খুব ভালোভাবে অনুধাবন করেছে। শুধু তাই নয়, তারা এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে যত্নের সাথে চারা রোপণ ও পরিচর্যা করেছে।

অতএব বলা যায়, বৃক্ষমেলা পরোক্ষভাবে আমিন ও নজরুলকে সফল হতে সহায়তা করেছে।

5 views

Related Questions