1 Answers

জালাল নিজ এলাকায় পোল্ট্রি খামার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। লাভজনক বাণিজ্যিক খামার স্থাপনের জন্য প্রথমে এলাকার চাহিদার ভিত্তিতে কোন ধরনের খামার করতে হবে তা পরিকল্পনা করতে হয়।
সেই সাথে জৈব নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়।

জালালের এলাকায় বেশ কিছু লেয়ার খামার রয়েছে। লেয়ার খামারে মূলত অধিক ডিম উৎপাদনের জন্য পোল্ট্রি পালন করা হয়। জালালের এলাকায় বার্ড ফ্লু সংক্রমণে অনেক মুরগি মারা যায়। ফলে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু জালালের এলাকায় আগে থেকেই বেশ কিছু লেয়ার খামার রয়েছে, তাই জালাল ব্রয়লার খামার করার সিদ্ধান্ত নেয়। ব্রয়লার মুরগি খামারে বাচ্চা উঠানোর পর থেকে বিক্রি পর্যন্ত ৭-৮ সপ্তাহ থাকে। ব্রয়লারের বয়স ৫ সপ্তাহ হলেই খাওয়ার বা বিক্রির উপযোগী হয়। লেয়ার খামারে বাচ্চা উঠানোর ২০ সপ্তাহ পর থেকে মুরগি ডিম পাড়ে। ফলে অল্প সময়ে ব্রয়লার খামার করে লাভবান হওয়া যায়। জালালের এলাকায় লেয়ার খামারে রোগের সংক্রমণ ঘটার ফলে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। তাই জালালের খামার স্থাপনের সময় অন্যান্য বিষয়ের সাথে সাথে রোগ ব্যবস্থাপনার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে। যেহেতু ব্রয়লার খামারে সময় কম লাগে তাই রোগ ব্যবস্থাপনাও সহজ হবে। এছাড়া প্রাণীসম্পদ কর্মকর্তা জৈব নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় জালাল ও তার খামারে এই সকল সুবিধা পাবে।
তাই বলা যায়, জালাল তার এলাকায় পোল্ট্রি খামার স্থাপনের যে সিদ্ধান্তটি নিয়েছেন তা যথার্থ।

6 views

Related Questions