1 Answers
উদ্দীপকে উল্লিখিত জাতের গরুটি হলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু যা দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। উক্ত জাতের গরু দ্বারা ডেইরি খামার স্থাপন করার যৌক্তিকতা নিচে বিশ্লেষণ করা হলো- আমাদের দেশে যেহেতু দুধের ঘাটতি রয়েছে তাই ডেইরি খামার স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে উল্লিখিত হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু প্রতিদিন ৩০ কেজির বেশি দুধ দিতে পারে। ফলে এ জাতের গরু দ্বারা ডেইরি খামার করা হলে দুধের ঘাটতি মিটানো সম্ভব হবে। দুধ থেকে বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য যেমন- ঘি, ছানা, দই, মাখন, মিষ্টি, পনির ইত্যাদি তৈরি করা হয় যা খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয়। খাদ্য হিসেবে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন হওয়ায় বাজারে দুধের চাহিদা ও বাজারমূল্য যথেষ্ট। তাই ডেইরি খামার করার ক্ষেত্রে অধিক দুধ উৎপাদনশীল জাতের গরু দ্বারা খামার করা উচিত। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু যেহেতু অধিক দুধ উৎপাদনের জন্য বিখ্যাত তাই এ জাতের গরু দ্বারা ডেইরি খামার স্থাপন করা অত্যন্ত যৌক্তিক।