1 Answers

সালাম সাহেবের বক্তব্য সম্পূর্ণ যৌক্তিক। তিনি বলেছেন, আল্লাহর নির্দেশ অমান্য করে মানুষের আনুগত্য করা যায় না। আর এ ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে

 وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُ وَ إِلَّا إِيَّاهُ وَبِاالْوَالِدَيْنِ إِحْسَانًا

অর্থ: "আর তোমার প্রভু আদেশ দিচ্ছেন। তোমরা তিনি (আল্লাহ) ব্যতীত কারও ইবাদত করবে না এবং মাতাপিতার সাথে সদাচরণ করবে।” (বনি ইসরাইল: ২৩) আল্লাহর এ নির্দেশ থেকে স্পষ্টত প্রতীয়মান হয়, মানুষ প্রথমে আল্লাহর নির্ধারিত কর্তব্যসমূহ সম্পাদন করবে। তারপর মাতাপিতার প্রতি দায়িত্ব পালন করবে। আল্লাহর আনুগত্য করা সবার ওপরে। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য। আল্লাহ বলেন, 'আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।' সুতরাং সর্বাগ্রে আল্লাহর ইবাদত করা অপরিহার্য। তার ইবাদতে কেউ বাধা দিলে তার নির্দেশ অনুসরণ করা যাবে না। তাই বলা যায়, সালাম সাহেবের বক্তব্য সম্পূর্ণ সঠিক।

4 views

Related Questions