1 Answers

আত্মশুদ্ধি অর্জনে জাকাতের ভূমিকা সম্পর্কে আতিক সাহেবের বক্তব্যটি সম্পূর্ণ সঠিক। মহান আল্লাহ মানুষের জন্য কিছু মৌলিক ইবাদত নির্ধারিত করে দিয়েছেন। এগুলোর মাধ্যমে তিনি বান্দাকে বিভিন্নভাবে কলুষমুক্ত করে আখিরাতে সফল করতে চান। জাকাতও তেমন একটি ইবাদত যেটি মানুষকে পরিশুদ্ধ করে। আতিক সাহেবের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে।

জনাব আসিফ জাকাত দিতে অস্বীকার করেন। কারণ তিনি মনে করেন জাকাত দিলে সম্পদ কমে যায়। তার এ মানসিকতার পরিপ্রেক্ষিতে আতিক সাহেব বলেন, জাকাত দিলে সম্পদ কমে না বরং বাড়ে এবং পবিত্র হয়। সেই সাথে জাকাত আদায়ে আত্মার পরিশুদ্ধি ঘটে। তার এ কথার সমর্থন কুরআন-হাদিসে পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন, 'আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত তোমরা দাও, তাই বৃদ্ধি পায়। অতএব, 'যারা জাকাত দেয় তারাই দ্বিগুণ লাভ করে' (সুরা রুম: ৩৯)। অর্থাৎ জাকাত সম্পদে প্রাচুর্য এনে দেয়। সম্পদ কমায় না। এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই কেবল সব মানুষের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে। আবার ধনী ব্যক্তির সম্পদের জাকাত হলো দরিদ্রের অধিকার। যতক্ষণ না এ অধিকার আদায় করা হয় ততক্ষণ সম্পদ থাকে অপবিত্র। এজন্যই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করে, সে তার সম্পদের দোষ দূর করে।

জাকাত আদায়ের মাধ্যমে জাকাতদাতা বিভিন্ন পাশবিক প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত রাখেন। ফলে তার আত্মা পবিত্র হয়। আল্লাহ বলেন, 'তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন'। এতে তারা পবিত্র হবে এবং এর মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে (সুরা আত তওবাহ: ১০৩)। ওপরের আলোচনা থেকে প্রমাণিত হয় আতিক সাহেবের বক্তব্যটি সম্পূর্ণ সঠিক।

5 views

Related Questions