1 Answers

জনাব আমজাদের বক্তব্য সম্পূর্ণ যৌক্তিক। আল্লাহ স্বামী-স্ত্রী এবং ইসলামি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও মমতার সম্পর্ক সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, 'আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন, যাতে তোমরা প্রশান্তি পেতে পার। এজন্য তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা- মমতার সম্পর্ক।' (সুরা রুম: ২১)

ইসলামি পরিবারের পিতামাতার মধ্যে ভালোবাসাপূর্ণ পরিবেশ বিরাজ করে। পিতামাতা সন্তানদের আদব-কায়দা ও চরিত্র গঠনে ভূমিকা রাখে। এ পরিবার থেকে তারা স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতিসহ সব ধরনের মানবীয় গুণের প্রশিক্ষণ লাভ করে। ইসলামি পরিবারের সদস্যরা পরস্পর পরস্পরকে সম্মান ও শ্রদ্ধা করে। কেউ কাউকে প্রতিযোগী, প্রতিপক্ষ বা শত্রু ভাবে না। একে অন্যের সহযোগী হয়। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক হয়। আর এভাবে পরিবার শান্তি ও তৃপ্তির কেন্দ্রে পরিণত হয়।

উদ্দীপকের আমান তার স্ত্রীকে সহযোগিতা না করে উপেক্ষা করে। স্ত্রীকে তুচ্ছ-তাচ্ছিল্য এবং তার সাথে দাস-দাসীর মতো আচরণ করে। জনাব আমজাদ জানেন স্ত্রীর সাথে এরূপ ব্যবহার করলে পরিবার কখনো শান্তি ও তৃপ্তির কেন্দ্রে পরিণত হতে পারে না। তাই তিনি আমানকে সচেতন করে দিয়ে যে কথাটি বলেছেন উপর্যুক্ত শরিয়তসম্মত আলোচনার প্রেক্ষিতে তাকে যৌক্তিক বলে বিবেচনা করা যায়।

5 views

Related Questions