1 Answers

জনাব আব্দুস সালামের এরূপ ধারণা ইসলামের সাথে মোটেও সংগতিপূর্ণ নয়। কেননা তিনি সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। আর ইসলামের বুনিয়াদ পাঁচটির মধ্যে যেকোনো দুটি আদায় করে অন্যটি অস্বীকার করা ইসলামসম্মত নয়। আল্লাহ বলেন- 'হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।'

অর্থাৎ ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হলে সালাত ও সাওমের সাথে অবশ্যই জাকাত আদায় করতে হবে। কেননা ইসলামে জাকাত ফরজ করা হয়েছে। আর ফরজ ইবাদত অস্বীকার করার কোনো সুযোগ নেই। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে আড়াই শতাংশ হারে জাকাত দিতে হবে। জনাব সালামের ধারণা জাকাত দিলে সম্পদ কমে যায়। কিন্তু প্রকৃত অর্থে জাকাত দিলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। সম্পদের পবিত্রতা অর্জন হয়। তাছাড়া জাকাত দানের মাধ্যমে দুনিয়ায় যেমন সফলতা অর্জিত হয়, তেমনি আখিরাতেও। এর ফলে সমাজেও অর্থনৈতিক বৈষম্য দূরীভূত হয়। আল্লাহ বলেন, 'সম্পদ যেন কেবল ধনীদের মধ্যে আবর্তিত না হয়।' জাকাত দিতে অস্বীকার করলে তার স্থান জাহান্নাম।

5 views

Related Questions