1 Answers

জনাব আব্দুস সালামের গাছ লাগানো ও ডাস্টবিন বসানোর মাধ্যমে ইসলামের পরিবেশ সংরক্ষণের বিষয়টি ফুটে ওঠেছে। ইসলাম পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। এজন্য মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। নির্বিচারে গাছ না কেটে বরং পরিকল্পিতভাবে প্রচুর বনভূমি গড়ে তুলতে হবে। প্রকৃতিক পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষণ থেকে বিরত থাকতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন স্থাপন করে সেখানে ফেলতে হবে এবং সময়মতো সেটি পরিষ্কার করতে হবে। রাসুল (স) বলেন, "পানির ঘাটে, রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়ায় মলত্যাগ থেকে বিরত থাকবে" (আবু দাউদ)। উদ্দীপকের কলেজ শিক্ষক আব্দুস সালাম তার এলাকায় রাস্তার দু'পাশে বিভিন্ন গাছ লাগিয়েছেন এবং ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন বসিয়েছেন। তার এসব কর্মকাণ্ড প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।

5 views

Related Questions