1 Answers
আজাদ সাহেবের কর্মকাণ্ডে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য পালন করা ফুটে উঠেছে। ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি। একটি পরিবারের পাশে আরেকটি পরিবারের উপস্থিতির মাধ্যমেই পাড়া ও মহল্লা গড়ে ওঠে। আর এভাবে যারা কাছাকাছি বাস করে, তারা পরস্পরের প্রতিবেশী। মানুষের সামাজিক জীবনের অনিবার্যতার ফলই হচ্ছে প্রতিবেশীর প্রতি দায়িত্ব-কর্তব্য। পাড়া-প্রতিবেশীর সাথে সম্ভাব ও সুনিবিড় সম্পর্ক রেখে চলা ইসলামি সমাজ ব্যবস্থায় অপরিহার্য কর্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে। ইসলামি জীবনদর্শনে মানবের প্রতি দুটো কর্তব্য পালন করার কথা বলা হয়েছে। আর তা হলো )حَق الله( )হাক্কুল্লাহ-আল্লাহর হক( ও )حَقَّ الْعِبَادِ( )হাক্কুল ইবাদ-বান্দার হক)। প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করা হাক্কুল ইবাদ এর অন্তর্ভুক্ত। ইসলামি সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার হলো- (ⅰ) সদাচরণ পাওয়ার অধিকার (ii) নিরাপত্তা দান (iii) বিপদে-আপদে এগিয়ে আসা।
উদ্দীপকে আজাদ সাহেব তার প্রতিবেশী সামাদ সাহেবের খোঁজ- খবর নেন, প্রয়োজনে ধার দেন। তার সন্তানদের স্নেহ করেন। তার এসব কাজের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় হয়। প্রত্যেক মুসলিমের প্রতিবেশীর হক আদায় করা উচিত।