1 Answers

জনাব জাফরের কর্মকাণ্ডে তাসাউফের দিকটি ফুটে উঠেছে। তাসাউফ শব্দের অর্থ অভ্যস্থরূপে পশমি পোশাক পরিধান করা। মানুষের অন্তরে বিদ্যমান বিভিন্ন পাশবিক প্রবৃত্তি নিয়ন্ত্রণ বা নির্মূল করে আত্মাকে আল্লাহর গুণে গুণান্বিত করে তোলার সাধনাই হলো তাসাউফ। এটি ইসলামি শরিয়তের অভ্যন্তরীণ দিক। সব নবি- রাসুল তাসাউফের চর্চা করেছেন। আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এরপর তাঁর সাহাবিগণও গভীর রাতে আল্লাহর ইবাদত-বন্দেগিতে নিমগ্ন হয়ে তাঁর প্রেমাচ্ছানে ব্রতী হতেন। তাসাউফ অর্থ শুধু ধ্যানে নিমগ্ন থাকা নয়। এটি মূলত আত্মশুদ্ধি অর্জনের পথ বা সোপান। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টাকে তাসাউফ বলে। আর জনাব জাফরের কর্মকাণ্ডে তাসাউফের বিষয়টিই ফুটে উঠেছে।

উদ্দীপকে উল্লেখিত, জনাব জাফর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। পরে তার বন্ধুর সাথে এক জলসায় বক্তার বক্তৃতা শুনে তার অনুশোচনা হয়। ফলে সে শ্বেত ও পশমি বস্ত্র পরিধান করে প্রভুর সান্নিধ্যের আশায় ইবাদত বন্দেগিতে লিপ্ত হয় এবং পরিশুদ্ধি লাভ করে। জাফর সাহেবের এ অনুশোচনাবোধ, ইবাদত বন্দেগি ও পরিশুদ্ধি লাভ তাসাউফ চর্চার মাধ্যমেই সম্ভব হয়েছে। সুতরাং বলা যায়, জনাব জাফরের কর্মকাণ্ডে শরিয়তের অভ্যন্তরীণ দিক তাসাউফ প্রতিফলিত হয়েছে।

6 views

Related Questions