1 Answers

সালাম সাহেবের উক্তিটি সত্য ও যথার্থ হয়েছে। আমরা ইসলামি অর্থব্যবস্থা হতে জানতে পারি যে, জাকাত আদায়ের জন্য নির্দিষ্ট নিসাব রয়েছে। জাকাত হলো মানুষের আর্থিক ইবাদত। জাকাত আদায় করা হলে ব্যক্তি ধন-সম্পদ থেকে মানুষের অধিকার আদায় করা হয়। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জাকাত। ইমান ও নামাজের পরই এর স্থান। আর এটি আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির নিকট থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। আর জাকাত দিতে হয় ব্যবসায়িক পণ্যসামগ্রী ও বিশেষায়িত কিছু দ্রব্যে। যেমন- সোনা, রূপা, নগদ অর্থ, চতুষ্পদ জন্তু, ফসল প্রভৃতি।

অন্যদিকে নিসাবের পরিমাণ হলো সাড়ে ৭ তোলা সোনার বা সাড়ে ৫২ তোলার সমপরিমাণ রূপার মূল্য। আর এ অর্থ বা সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকতে হবে। তার অর্থমূল্যে শতকরা ২.৫০ ভাগ অর্থ জাকাত হিসেবে প্রত্যেক নাসিব তথা সম্পদের মালিক প্রদান করবে। সুতরাং আমরা বলতে পারি যে, ইসলামি শরিয়াতে জাকাত আদায়ে যে নিসাব আছে তা অত্যন্ত কার্যকরী এবং কল্যাণমূলক।

 

5 views

Related Questions