1 Answers

মানিকের কাজটি হলো সৃষ্টির প্রতি ইহসান। ইহসান এর অর্থ সুন্দর করা, কষ্ট লাঘব করা, দয়া, নিষ্ঠা প্রভৃতি। আল্লাহ তায়ালা ও তাঁর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাই ইহসান। পিতামাতা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, দুঃস্থ, নিরন্ন ও বিপদগ্রস্ত মানুষ এবং পশুপাখি, গাছপালা, পরিবেশ ও প্রকৃতির প্রতি দয়া ও মমতা পোষণ করাই ইহসানের দাবি। 'ইহসান' প্রদর্শন ও পালন হলো বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো, অন্নহীনকে অন্ন দেওয়া প্রভৃতি।

উদ্দীপকে নার্সারিতে অধ্যয়নরত আফিয়া টিফিন পিরিয়ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দশম শ্রেণির ছাত্র মানিক তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এতে মানিক একজন অসুস্থের পাশে দাঁড়িয়ে ও তাকে বিপদ থেকে উদ্ধার করে ইহসানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহ বলেন, 'তোমরা ইহসান করো। নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন' (সুরা বাকারা: ১৯৫)। মানিক এ ভালোবাসা পাওয়ার হকদার।

উদ্দীপকের মানিক অসুস্থ আফিয়াকে হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং ফোনে তার বাবা-মাকে জানায়। আর এ জন্যই আফিয়ার মা মানিকের এ কাজে মুগ্ধ হয়ে রাসুল (স)-এর উক্তি কোট করে বলেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন।' সুতরাং আমাদের সকলের উচিত ইহসানের গুরুত্ব উপলব্ধি করে এর অনুশীলনে নিজেকে সর্বদা সচেষ্ট রাখা ও দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা।

5 views

Related Questions