1 Answers

উদ্দীপকের ফাহিমের পিতার কর্মকাণ্ডে এটি স্পষ্ট যে, তিনি মক্তবের একজন শিক্ষক।

মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদরাসার সাথে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এখানে ছোট ছোট মুসলিম শিশুদেরকে কুরআন তেলাওয়াত, হাদিস, ওজু, গোসল, নামাজ, রোজা ও শিষ্টাচার ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আল্লাহর ইবাদতের সঠিক নিয়মকানুন ও পদ্ধতি, পবিত্রতা-অপবিত্রতা ও হালাল-হারাম প্রভৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা মক্তবেই পেয়ে থাকে।

উদ্দীপকের ফাহিমের পিতা সকালবেলায় মসজিদে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন, হাদিস, পবিত্রতা ও ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি ইত্যাদি শিক্ষা দেন। তার এসব কাজ মক্তবভিত্তিক শিক্ষাব্যবস্থাকেই নির্দেশ করে। এ ধরনের শিক্ষাব্যবস্থা রাসুল (স) এর সময় থেকেই প্রচলিত। পৃথিবীর ইতিহাসে প্রথম মক্তব হলো মক্কার সাফা পাহাড়ের পাদদেশে প্রতিষ্ঠিত 'দারুল আরকাম'। এখানে রাসুল (স) নিজে শিক্ষক হিসেবে সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন। মক্তবের মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার পথ খুঁজে পাওয়া যায়। এছাড়া এ শিক্ষার মাধ্যমে মুসলিম ছেলেমেয়েরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। তারা ইসলামের বিধিবিধান মেনে জীবন পরিচালনা করতে উদ্বুদ্ধ হয়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামের প্রাথমিক জ্ঞানার্জন এবং আল্লাহর ইবাদতের সঠিক নিয়মকানুন ও পদ্ধতি শেখার জন্য মক্তবকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions