আব্দুল হাকীমের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আব্দুল হাকীমের দায়িত্বশীল কর্মকাণ্ড পারিবারিক জীবনকে তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করে। ইসলামি পরিবারে বড় ভাইবোনদের কর্তব্য হলো তাদের ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা, খোঁজখবর নেওয়া, যত্ন এবং পরিচর্যা করা। পিতার অবর্তমানে অসহায় ছোট ভাইবোনের দায়িত্ব নেওয়া সক্ষম ও সচ্ছল বড় ভাইবোনদের অবশ্য কর্তব্য। ছোট ভাইবোনদের পড়াশোনা, চাকরি, বিবাহ প্রভৃতি কার্য সম্পাদন করা বড়দের কর্তব্য। অর্থাৎ ভাইবোন সবসময় পারস্পরিক কল্যাণ কামনা করবে, একে অন্যের বিপদে সাহায্য-সহযোগিতা করবে। সর্বোপরি, ভাইবোনদের দায়িত্ব হলো পরস্পরের সাথে ইহসান করা। যা আব্দুল হাকীমের কাজের মাধ্যমে প্রকাশিত হয়।
উদ্দীপকের আবদুল হাকীম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। তিনি সঠিক দায়িত্ব নিয়ে ছোট ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করেন, মায়ের সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ছোট বোনের বিয়ের বন্দোবস্ত করেন। আব্দুল হাকীমের এসব কর্মকাণ্ড পরিবারের বড় ভাই হিসেবে তার সঠিক দায়িত্ব পালনকেই প্রমাণ করে।
বস্তুত পিতার অবর্তমানে বড় ভাইকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, যা আব্দুল হাকীম যথাযথভাবে পালন করেছেন। তার মতো প্রত্যেক পিতৃহীন পরিবারের বড়রা যদি দায়িত্ব পালন করে, তাহলে দেশের প্রতিটি পরিবারে শান্তি বিরাজ করবে এবং আল্লাহ সন্তুষ্ট হবেন।