1 Answers
মনির উদ্দীনের কর্মকাণ্ডে তাকওয়া প্রাকশ পেয়েছে। আর ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম। ইসলামি জীবনদর্শনের সব সৎগুণের মূল হলো তাকওয়া। ব্যক্তির উন্নত চরিত্র গঠন ও সমুন্নত রাখার ক্ষেত্রে তাকওয়া দুর্গস্বরূপ। এটা ব্যক্তিকে সৎকর্মের প্রেরণা দেয় এবং উন্নত চরিত্র গঠন করে। যে যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন- তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান (সুরা হুজুরাত : ১৩)। তাকওয়ার মাধ্যমে আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। এছাড়া তাকওয়ার মাধ্যমে ব্যক্তি অমিয় নুর লাভ করে। তার অন্তর পবিত্র আলোয় আলোকিত হয়। যা আয়েশি জীবনে খুব একটা পাওয়া যায় না। উদ্দীপকের মনির উদ্দীনের পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামী খাবারে অভ্যস্ত নন, দামী পোশাক পরিধান করেন না। এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন। তিনি মূলত এ কাজগুলো করেন আল্লাহ ভীতি থেকেই। ফলে তিনি একজন মুমিন-মুত্তাকি হিসেবে তার ব্যক্তিজীবনকে প্রভাবিত করে ইহকাল ও পরকালে অধিক মর্যাদার অধিকারী হবেন।