1 Answers

রহিমার স্বামীর শরিয়ত পরিপন্থি কর্মকাণ্ড তার মধ্যে তাকওয়ার অনুপস্থিতিকে নির্দেশ করে। আর তাকওয়ার অনুপস্থিতি ব্যক্তিজীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের ব্যক্তিজীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। একজন মুসলিমের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য তাকওয়া অপরিহার্য। তাকওয়া ছাড়া ইমানের পূর্ণতা আসে না। তাকওয়াই একজন মুমিন বান্দাকে পূর্ণাঙ্গ মুসলিম হতে সহায়তা করে। আল্লাহ তায়ালা বলেন, "তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না” (সুরা আলে ইমরান: ১০২)। ব্যক্তিজীবনে তাকওয়ার অভাবে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। মানুষের মধ্যে অন্যায়, অপরাধ ও পাপাচারের প্রবণতা বৃদ্ধি পায়।

উদ্দীপকের কবির ও রহিমা দম্পতির দীর্ঘদিন পর একটি পুত্রসন্তান জন্ম নেওয়ায় কবির খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচ- গানের আয়োজন করে। তার এ কাজ শরিয়তসম্মত নয়। ইসলামের দৃষ্টিতে নাচ-গান হারাম কাজ। কবিরের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করে ইসলামি পন্থায় যাবতীয় কাজ সম্পাদন করা। কিন্তু তিনি তা না করে নাচ-গানের আয়োজন করেন। যার মাধ্যমে আল্লাহভীতির (তাকওয়া) অভাব প্রকাশিত হয়েছে। তার এ কাজে আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়েছে। সুতরাং কবিরের এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যমে ব্যক্তিজীবনকে আলোকিত করা উচিত।

6 views

Related Questions