1 Answers
উদ্দীপকের মনির হোসেনের ব্যবসায় ভালো মুনাফা হওয়ায় তিনি আল্লাহর শোকর করেন। আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে। আল্লাহ তায়ালা মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন। এসব নিয়ামত ভোগের জন্য তাঁর শোকর করার নির্দেশ দিয়েছেন। তাই প্রত্যেক মুমিন ব্যক্তির উচিত আল্লাহর এ নির্দেশ মেনে তার শোকর করা, যা উদ্দীপকের মনির হোসেন করেছেন। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, মনির হোসেনের ব্যবসায় ভালো মুনাফা হওয়ায় তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। গরিব-দুঃখীদের মধ্যে দান খয়রাত এবং মসজিদ- মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তা করেন। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর শোকর করা হয়েছে। ইসলামে শোকরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। আল্লাহ বলেন- 'যদি তোমরা শোকর কর, তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব' (সুরা ইবরাহিম: ৭)। আল্লাহর নিয়ামতের শোকর করা ইমানের দাবি। নিয়ামত ভোগের পর তার শোকর না করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এর জন্য কঠোর আজাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ বলেন, 'যদি তোমরা শোকর না করে কুফরি করো, তাহলে জেনে রেখো, নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন' (সুরা ইবরাহিম: ৭)।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামে শোকরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর করলে তিনি সন্তুষ্ট হন আর শোকর না করলে অসন্তুষ্ট হন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।