1 Answers

উদ্দীপকে রাজু তার জমিতে উৎপাদিত বীজের অঙ্কুরোদগম হার নির্ণয় করে।

বীজ উৎপাদনের মূল লক্ষ্য হলো পরবর্তীকালে ভালো ফলন পাওয়া। বীজ উৎপাদনকালে নিবিড় পরিচর্যা এবং কঠোর মান নিয়ন্ত্রণ করা জরুরি। কেননা উৎপাদিত বীজ যদি খারাপ হয়, তাতে নানা রকম রোগজীবাণু থাকে এবং অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়। ফলে এ বীজ ব্যবহারকারী প্রতিটি কৃষক ভালো ফলন হতে বঞ্চিত হবেন। এ ধরনের সমস্যা কৃষকের পাশাপাশি দেশকেও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এ কারণে বীজ উৎপাদনের পর ও ব্যবহারের পূর্বে বীজের গুণগতমান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে কিছু পরীক্ষা করে নেওয়া জরুরি।

রাজুও তাই বীজ উৎপাদনের পর সেখান থেকে যথাযথ নিয়মে নমুনা বীজ সংগ্রহ করে তার বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ও বিশুদ্ধতার হার নির্ণয় করে তার উৎপাদিত বীজের গুণগতমান সম্পর্কে নিশ্চিত হয়েছিল। পরিশেষে বলা যায়, উৎপাদিত বীজের গুণগতমান নিশ্চিত করার জন্য রাজুর কর্মকাণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

4 views

Related Questions