1 Answers

ইউনুস সাহেবের এলাকায় জুয়া খেলা বন্ধ করার ব্যবস্থা করার মাধ্যমে অসৎকাজে নিষেধের বিষয়টি ফুটে উঠেছে। সাধারণত অসৎকাজে নিষেধ বলতে বোঝায়- কাউকে অন্যায়, মন্দ ও অশ্লীল কাজ করতে নিষেধ করা। এটি মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যকরণীয়, যা জনপ্রতিনিধি ইউনুস সাহেবের ক্ষেত্রে লক্ষ করা যায়।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, ইউনুস সাহেবের এলাকার তরুণ- যুবকরা বিনা পরিশ্রমে ও অন্যায়ভাবে অর্থ উপার্জনের জন্য জুয়া খেলায় আকৃষ্ট হতে থাকলে তিনি তা বন্ধ করার ব্যবস্থা করেন। এ খেলা বন্ধ করার মাধ্যমে ইউনুস সাহেবের অসৎকাজে নিষেধের বিষয়টি প্রকাশিত হয়েছে। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। সামাজিক নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। অসৎকাজে নিষেধ সমাজ থেকে অন্যায়-অপরাধ দূর করায় ভূমিকা রাখা যায়। অপরাধমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার জন্য অসৎকাজে নিষেধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, 'তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা মানুষকে সৎকাজের আদেশ দেবে, অসৎকাজে নিষেধ করবে' (সুরা আলে ইমরান: ১১০)।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সমাজ থেকে অন্যায়- অপরাধ দূর করার জন্য অসৎকাজে নিষেধের গুরুত্ব অপরিসীম। তাই ইউনুস সাহেবের মত আমাদের প্রত্যেকের অসৎকাজে নিষেধ করতে হবে।

4 views

Related Questions