1 Answers

জনাব আশফাকের এরূপ আমল অর্থাৎ আল্লাহর নির্দেশ পালনের সুফল অপরিসীম। আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে এবং তার আনুগত্যের মাধ্যমে কোনো ব্যক্তি মুত্তাকি হিসেবে পরিচিতি লাভ করেন। এরূপ ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে অনেক সুফল ভোগ করে থাকেন। জনাব আশফাকের আমলের মাধ্যমে তিনিও অশেষ সুফল লাভ করবেন। জনাব আফশাক নিয়মিত সালাত কায়েম করেন এবং মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত থাকেন। তার এ কাজের মাধ্যমে তিনি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন। মন্দ কাজ পরিহার করার কারণে মানুষের নিকটও তিনি প্রিয় হবেন। এছাড়া জনাব আশফাক অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন এবং কবর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নাম ইত্যাদিতেও বিশ্বাস করেন। তার এ সব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একজন মুত্তাকি ব্যক্তিতে পরিণত হন। তিনি পরকালে বিশ্বাস করার ফলে দুনিয়াতে সব প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকেন। মুমিন হওয়ার জন্য সব বিষয় আমল করেন। এর ফলে যেমন দুনিয়াতে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করতে পারেন তেমনি পরকালেও আল্লাহর অশেষ রহমতে জান্নাত লাভ করবেন। পরিশেষে বলা যায় যে, মুত্তাকি ব্যক্তির সব আমল তাকে সুদূরপ্রসারী সুফল দান করে। যার ফলে তিনি দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই আল্লাহর রহমত পেয়ে থাকেন।

5 views

Related Questions