1 Answers

জনাব শাহ কামালের এরূপ কর্মকাণ্ড অর্থাৎ কথা ও কাজের মিল না থাকার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ব্যক্তির কথা ও কাজের মিল না থাকা মুনাফিকের লক্ষণ। এর পরিণাম অত্যন্ত কঠোর। যে ব্যক্তি মুখে এক কথা বলে আর কাজ করার সময় কথার সাথে মিল রাখে না আল্লাহ তায়ালা তাকে পছন্দ করেন না। এমন কাজ ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। জনাব শাহ কামালের কর্মকাণ্ডে এ বিষয়টিরই প্রতিফলন ঘটেছে।

মুখে মুখে সৎকাজের আদেশ দেওয়া আর নিজে তার বিপরীত কাজ করা ভয়ঙ্কর মুনাফেকি। জনাব শাহ কামাল এ বিষয়টি জেনেও তিনি অন্য মানুষদেরকে সালাত কায়েম ও জাকাত আদায়ের নির্দেশ দেন, অথচ নিজে তা যথাযথভাবে পালন করেন না। তার এ রকম আচরণের জন্য ইসলামে ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি রয়েছে। তার কথা ও কাজের মধ্যে মিল না থাকায় তিনি মুনাফিকের অন্তর্ভুক্ত হবেন। ভালো কাজের উপদেশ দিয়ে নিজে মন্দ কাজ করা জঘন্য আত্মপ্রবঞ্চনা। মুমিন এ কাজ করতে পারে না। যে এ ধরনের কাজ করে নিঃসন্দেহে সে মুনাফিক। আর মুনাফিকের জন্য রয়েছে সর্বনিম্ন স্তরের জাহান্নাম।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব শাহ কামাল মানুষকে ইসলামের পথ অনুসরণ করার উপদেশ দিলেও নিজে সে পথ অনুসরণ করেন না। তাই তার কথায় ও কাজের মধ্যে মিল না থাকায় পরকালে তাকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে।

4 views

Related Questions