1 Answers

জনাব আমিলের এরূপ কাজের পরিণতি হলো জাহান্নাম। মানব চরিত্রের অন্যতম খারাপ দিক হলো চোগলখোরিতা। চোগলখোরিতা হলো একজনের কথা অন্যের কাছে বিকৃতভাবে উপস্থাপন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এরূপ আচরণ ইসলামে নিষিদ্ধ। চোগলখোর ব্যক্তি সমাজেও ঘৃণিত। চোগলখোরিতার কারণে মানুষের মধ্যে সম্পর্কের ফাটল ধরে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দাঙ্গা হাঙ্গামা বাধে ইত্যাদি। চোগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মহানবি (স) এ মর্মে বলেছেন, চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।

জনাব আমিল একজন চোগলখোর। একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে সমাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে, অনেক সময় এতে দাঙ্গা-হাঙ্গামা লেগে অনেক মানুষ হতাহত হয়। পরিশেষে বলা যায় যে, জনাব আমিল তার উক্ত কর্মকাণ্ডের প্রতিফলস্বরূপ জাহান্নামে প্রবেশ করবেন।

5 views

Related Questions