1 Answers

জনাব আশরাফের বক্তব্যের আলোকে জনাব আদনানের এরূপ কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ।

মানুষ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। আর তার এই শ্রেষ্ঠত্বের কারণে মহান আল্লাহ অন্য মানুষের প্রতি এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। যেমন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত নির্ধারণ করেছেন যাতে সন্তান মায়ের সেবা করে। মহানবি (স) পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টির এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রাসুল (স) বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।

প্রতিবেশীর প্রতি কর্তব্য পালনের ক্ষেত্রে মহানবি (স) বলেছেন, সে প্রকৃত মুমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সে আমার উম্মত নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় অথচ সে পেটপুরে খায়। ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি সম্মানের বিষয়ে মহানবি (স) এরশাদ করেন, যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের সমাজভুক্ত নয়। পবিত্র কুরআনে সূরা নিসার শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত হাক্কুল ইবাদের বর্ণনা রয়েছে। রাসুল (স) আরও বলেছেন নিশ্চয় তোমাদের ওপর তোমাদের প্রভুর এবং তোমাদের শরীরের ওপর তোমাদের স্ত্রী ও সন্তানের হক রয়েছে কাজেই হকদারের হক আদায় করো।

4 views

Related Questions