1 Answers
মুসলিম নামধারীদের এরূপ আচরণের পরিণতি চিরস্থায়ী ধ্বংস। শিহাব সাহেবের দেখা মুসলিম নামধারীরা মূলত মুনাফিক। মুনাফিকরা কখনোই আল্লাহর সাহায্য পায় না। তাই পৃথিবীতে তারা অসম্মান ও অবিশ্বাসের জীবন ভোগ করে। আবার পরকালেও তারা কল্পনাতীত যন্ত্রণা ও আজাবে নিমজ্জিত থাকবে।
মুনাফিকরা অত্যন্ত দুর্ভাগ্যের শিকার। তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না। তাদের অবস্থা অন্ধকার রাতের বিপদগ্রস্ত পথিকের মতো। তারা প্রতিনিয়ত দুঃসহ মানসিক যন্ত্রণা ভোগ করতে থাকে। তারা সবসময় ভীতসন্ত্রস্ত, শঙ্কিত এবং আতঙ্কগ্রস্ত থাকে। কারণ তাদের আসলরূপ প্রকাশের ভয় তাদেরকে সর্বদাই ভীত করে রাখে। ভয় ও লোভ তাদেরকে দিশেহারা করে তোলে। এরপর বিপদের আশঙ্কা দেখা দিলে তারা যখন আত্মরক্ষায় প্রয়াসী হয়, তখন আল্লাহর আজাব তাদেরকে পরিবেষ্টন করে ফেলে। প্রকৃতপক্ষে তারা নিজেরাই প্রতারিত ও উপহাসের পাত্রে পরিণত হচ্ছে। মুসলমানদের প্রতি মুনাফিকদের বিদ্রূপাত্মক ও ঠাট্টাপূর্ণ আচরণের কারণে আল্লাহ নিজেই তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন।পরকালে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ বলেন, 'নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে' (সুরা আন-নিসা-১৪৫)। সুতরাং বলা যায়, চিরস্থায়ী ক্ষতিই হলো তাদের পরিণতি।