1 Answers
জনাব মামুনের এরূপ আচরণ অর্থাৎ সবরের সামাজিক গুরুত্ব অপরিসীম। জনাব মামুন মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করেন। কেউ তার সাথে চরম দুর্ব্যবহার করলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করেন। এছাড়া দুঃখ-কষ্ট, বিপদাপদে মুষড়ে না পড়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এ আচরণ সবরের নামান্তর। এরূপ আচরণ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কেননা পারস্পরিক লেনদেন ও আচরণে সবর অবলম্বন করা না হলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। সবরের অভাবে ব্যক্তি নিজের ক্রোধ ও রাগ প্রশমিত করতে পারে না। ফলে পারস্পরিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা যায় না। সমাজের সদস্যরা পরিশ্রমী, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হলে সমাজ উন্নত হয়। সমাজের সমৃদ্ধি ও সচ্ছলতা নিশ্চিত হয়।
নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন ধৈর্যের। ধৈর্য ধারণ না করার কারণে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিপর্যয় নেমে এসেছে অনেকবার। সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্যও ধৈর্যের অনুশীলন অনিবার্য। সুতরাং জনাব মামুনের আচরণের সামাজিক গুরুত্ব অত্যধিক। আমাদের সবাইকে সবর বা ধৈর্যের সাথে কাজ করতে হবে।