1 Answers

জনাব মামুনের বক্তব্যের আলোকে বলা যায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম।

খিলাফতের সুমহান দায়িত্ব পালনের জন্য মানুষ পৃথিবীতে আগমন করেছে। সেজন্য আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীর সব সৃষ্টির সেবা ও কল্যাণ সাধন করা মানুষের কর্তব্য। জনাব মামুনের কথায় ও কাজে এ কর্তব্য পালনের দিকটিই লক্ষণীয়।  জনাব মামুন শিক্ষিত হয়েও চাষাবাদ ও বৃক্ষরোপণ করেন। তার এ কাজের জন্য তাকে অনেকে লজ্জা দিতে চাইলে তিনি বলেন, আমি একজন মুসলমান, আর মুসলমানের মহান উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির উপকার করা। প্রকৃতপক্ষেই তার কাজের মাধ্যমে সব সৃষ্টিরই উপকার হচ্ছে। মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ও ফসলের অবদান অপরিসীম। গাছ অক্সিজেন দেয়। ঘরের আসবাবপত্র তৈরির প্রয়োজনীয় উপাদান গাছপালা থেকে পাওয়া যায়। বৃক্ষ আমাদের জ্বালানি সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার অবদান অপরিসীম। তাছাড়া, ফলজ বৃক্ষ থেকে পাওয়া ফল-ফলাদি মানুষের শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। খাদ্য থেকে ওষুধ পর্যন্ত সবকিছুই মানুষ গাছপালা থেকে পেয়ে থাকে। মানুষ নিজেদের উপকারের জন্য বৃক্ষরোপণ করলেও এর মাধ্যমে তাদের এক মহান দায়িত্ব পালন হয়ে যায়। সে যে সৃষ্টির সেরা এবং প্রকৃত মুসলমান তা তার এ কাজের মাধ্যমেই প্রমাণিত হয়। 

মোট কথা বৃক্ষরোপণ বা ফসল ফলানো এমন মহৎ কাজ, যা দিয়ে শুধু মানুষ নয় পশুপাখি এবং সমগ্র পরিবেশ উপকৃত হয়। তাই বলা যায়, ফসল ফলানো এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সীমাহীন।

5 views

Related Questions