1 Answers

জনাব মিনহাজ যেমন তার অকৃতজ্ঞ আচরণের জন্য নিঃস্ব হয়ে যান, তেমনি অকৃতজ্ঞ জাতি তথা বনি ইসরাঈলরাও তাদের চরম অকৃতজ্ঞতার জন্য ধ্বংস হয়ে যায়। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। মানুষের কর্তব্য হলো এ নিয়ামতের সঠিক ব্যবহার এবং আল্লাহর শোকরিয়া আদায় করা। কিন্তু মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে গিয়ে চরম অবাধ্যতার পরিচয় দেয়, যার পরিণতিস্বরূপ তাদেরকে ধ্বংসের সম্মুখীন হতে হয়। জনাব মিনহাজ এবং বনি ইসরাইল জাতি উভয়ের ক্ষেত্রে এ বিষয়টি পরিলক্ষিত হয়।

জনাব মিনহাজকে আল্লাহ দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন। প্রচুর ধনসম্পদ দান করেছেন এবং জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি জাকাত প্রদানে অস্বীকৃতি জানান। ফলে মহান আল্লাহ শাস্তিস্বরূপ ছেলের অসুস্থতার মাধ্যমে তার সম্পদ ব্যয় করিয়ে তাকে নিঃস্ব করে দেন। একইভাবে বনি ইসরাইল জাতিকেও আল্লাহ দাসত্ব ও নিপীড়ন থেকে মুক্তি দেন। কিন্তু তারা হযরত মুসা (আ)- এর অনুপস্থিতিতে গোবৎস পূজায় নিয়োজিত হয়ে নিজেদেরকে শিরকে লিপ্ত করে। আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা ভুলে গিয়ে চরম অবাধ্যতার পরিচয় দেয়। তাদের এ অপকর্মে আল্লাহ বিরক্ত ও রাগান্বিত হন। প্রকাশ্য দিবালোকে তিনি পরস্পরকে হত্যা করার নির্দেশ দেন। আল্লাহর এ নিদের্শ বাস্তবায়ন করতে গিয়ে ৭০ হাজার বনি ইসরাইল নিহত হয়।

ওপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, বনি ইসরাইলরা যেমন তাদের অপকর্মের জন্য করুণ পরিণতির সম্মুখীন হয়েছে, তেমনি জনাব মিনহাজও নিজের কৃতকর্মের জন্যই নিঃস্ব ও অভাবগ্রস্ত হয়ে পড়েন।

4 views

Related Questions