1 Answers
আমি মনে করি, সোহাগের করুণ পরিণতির জন্য তার পিতামাতার দায়িত্ব পালনে অবহেলাই দায়ী। সন্তানের জন্মের পর তার যথাযথ পরিচর্যা ও লালন পালন এবং নিরাপত্তা নিশ্চিত করা পিতামাতার দায়িত্ব। রাসুল (স) বলেন, 'প্রত্যেক শিশুই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। তারপর পিতামাতাই তাকে ইহুদি, খ্রিষ্টান অথবা অগ্নিপূজকে পরিণত করে' (বুখারি)।
সন্তান যদি বিপথে যায় এবং পাপ কাজ করে তবে সে পাপের অংশ পিতামাতার ওপর বর্তাবে। এমনকি পিতামাতার মৃত্যুর পর সন্তান দুনিয়ায় কোনো পাপ করলে এর ফল তারাও কবরে পাবে। উদ্দীপকে উল্লিখিত পারিবারিক ঝগড়া-বিবাদের কারণে সোহাগের পিতামাতা আলাদা থাকে। তাদের একমাত্র সন্তান তার বৃদ্ধ দাদির কাছে লালিত-পালিত হয়। পিতামাতার ভালোবাসা ও সুশিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়ে সে নিজের মতো করে বড় হতে থাকে। ফলে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ে। তার এই করুণ পরিণতির জন্য পিতামাতাই দায়ী। পিতামাতা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতো তাহলে এমনটি হতে পারত না।
পরিশেষে বলা যায়, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা প্রত্যেক পিতামাতার একান্ত কর্তব্য। জন্মের পর পিতামাতাই ধীরে ধীরে তাকে প্রাথমিক জ্ঞান, শিষ্টাচার ও মৌলিক মানবিক গুণাবলির শিক্ষা দেবেন।