1 Answers

 রবার্ট নাইড্রিক বর্ণিত রাষ্ট্রের দেওয়া মানবিক অধিকার মূলত ইসলামি রাষ্ট্রের নাগরিকদের অধিকার। ইসলামি রাষ্ট্রে নাগরিকদের সবধরনের অধিকার যথাযথভাবে প্রদান করা হয়। মুসলিম-অমুসলিম ধনী-দরিদ্র প্রভৃতি কোনো রকমের বৈষম্যের স্বীকার হয় না। ইসলামি রাষ্ট্রে নাগরিকরা মুসলিম-অমুসলিম বা নারী-পুরুষ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে সব মানবিক অধিকার ভোগ করতে পারেন। ইসলামি রাষ্ট্র নিজস্ব ব্যবস্থাপনার এ অধিকারসমূহ পূরণের নিশ্চয়তা দেন। ইসলামি রাষ্ট্রে নাগরিকরা তাদের ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা, সভা-সমিতি, 'ভোটদান প্রভৃতির স্বাধীনতা পেয়ে থাকেন। সেই সাথে নাগরিকরা তাদের জীবনের নিরাপত্তা, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা লাভ করে থাকেন। ইসলামি রাষ্ট্রের নাগরিকরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন প্রভৃতি মৌলিক মানবিক অধিকার ভোগ করে থাকেন। এ রাষ্ট্রের নাগরিকরা হালাল উপার্জনের অধিকার ভোগ করে থাকেন। এছাড়া তারা শিক্ষা লাভের অধিকার, ধর্ম-পালনের অধিকার, পেশা নির্বাচন ও চাকরির অধিকার ভোগ করে থাকেন। জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার ভোগ করে থাকেন। ইসলামি রাষ্ট্রের পুরুষ যেসব অধিকার ভোগ করবে নারীর ক্ষেত্রেও তাতে কোনো রকম বৈষম্য করা হবে না। আল্লাহ তায়ালা বলেন- পুরুষরা যা উপার্জন করবে তা তাদের জন্য আর নারীরা যা উপার্জন করবে তা তাদের জন্য (সুরা নিসা: ৩২)। এমনকি ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিকরাও উপর্যুক্ত মানবিক অধিকারসমূহ ভোগ করবেন।

 

4 views

Related Questions