1 Answers
রবার্ট নাইড্রিক বর্ণিত পরিষদ আসলে মজলিশ-ই-শূরা বা পরামর্শ সভা। ইসলামি রাষ্ট্র গঠনের জন্য একটি অনিবার্য উপাদান হলো মজলিশে শুরা বা পরামর্শ সভা। রাষ্ট্রপ্রধান দেশ শাসন ও আইন প্রণয়নের সব কাজে মজলিশে শুরার পরামর্শ নেবেন। রাসুলুল্লাহ (স) কে আল্লাহ তায়ালা পরামর্শের ভিত্তিতে শাসন পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সহযোগিতার জন্য মজলিশে শূরার সদস্যরা সর্বদা নিয়োজিত থাকবেন। মজলিশে শূরার সদস্যরা তাকওয়াবান হবেন এবং ইসলামের সকল বিষয়ে পূর্ণ জ্ঞানী হবেন। তারা সবাই মিলে কুরআন সুন্নাহসম্মত উপায়ে ইসলামি রাষ্ট্র পরিচালনা করবেন। উদ্দীপকে রবার্ট নাইড্রিক এর বসবাসকৃত রাষ্ট্রই ছিল মূলত একটি ইসলামি রাষ্ট্র। সেখানকার নির্বাচিত প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে নির্বাচিত করেছিলেন তারা ছিলেন ইসলামি আদর্শের ওপর অটল বিশ্বাসী ও জ্ঞানী। এদের নিয়ে যে পরিষদ গঠন করেছিলেন তা ছিল মূলত মজলিশে শুরা।