1 Answers

দৃশ্যকল্প-১ এ বর্ণিত সমাজের সাথে অগাস্ট কোঁতের বর্ণিত সমাজের ধর্মতাত্ত্বিক স্তরের সাদৃশ্য রয়েছে।

মানুষ যখন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ধারণা বা ক্ষমতা অর্জন করতে পারেনি তখন থেকেই ধর্মতাত্ত্বিক জ্ঞানের শুরু। এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি, যার কারণে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিলো অনেক বেশি। তখন মানুষের নৈতিক জ্ঞান ছিলো প্রাথমিক পর্যায়ের। মানবতাবোধ ছিলো আক্রমণাত্বক ও পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। এ যুগে মানুষ ছিলো অদৃষ্টবাদী এবং তারা দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল ছিল।

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, শহিদের গ্রামের মানুষ কুসংস্কারাচ্ছন্ন। তারা জ্বীন-ভূত ও প্রেতাত্মায় বিশ্বাস করে। যা কিছু ঘটে সবই অদৃশ্য শক্তির লিখন বলে বিশ্বাস করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, এ সমাজের সাথে অগাস্ট কোঁৎ বর্ণিত ধর্মতাত্ত্বিক স্তরের মিল রয়েছে।

7 views

Related Questions