1 Answers
উদ্দীপকে জাকির সাহেব বর্ণিত ইউরোপের সমাজ অগাস্ট কোঁতের মানব সমাজ বিকাশের দৃষ্টবাদী পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ স্তরের জগৎকে যেভাবে জানা যায়, সেভাবে সামাজিক ঘটনা ও পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে অধ্যয়ন করা যায়।
উদ্দীপকের জাকির সাহেব বলেন, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। ইউরোপের মানুষের এ চিন্তা ও যুক্তিকে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁতের ত্রয়ন্তর সূত্রের দৃষ্টবাদী স্তরের সাথে তুলনা করা যায়। কারণ এ স্তরের মানুষ ধর্মতাত্ত্বিক ও অধিবিদ্যাগত স্তরের তুলনায় অনেক বেশি যুক্তিবাদী ও চিন্তাশীল। তাই বলা যায়, ইউরোপের সমাজ অগাস্ট কোঁতের মানব সমাজবিকাশের দৃষ্টবাদী পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।