1 Answers
উদ্দীপকে বর্ণিত 'ক' দেশটির সরকারের প্রথম পর্যায়ের কর্মকান্ডগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় সংগঠনের সাথে সঙ্গতিপূর্ণ।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। একটি দেশের সরকারকে বিভিন্ন কাজের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এ উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারি ও বিভিন্ন বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে মিলে যৌথ উদ্যোগে পরিচালনা করতে পারে।
উদ্দীপকের 'ক' একটি স্বাধীন রাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত দুর্বল অর্থনীতির এদেশে পর্যাপ্ত মূলধন ও অবকাঠামোগত সুবিধার অভাবে শিল্পপ্রতিষ্ঠান তেমন গড়ে ওঠেনি। এজন্য সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মিলে যৌথ উদ্যোগে সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় সংগঠন গড়ে তুলে তার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করতে পারবে। ফলশ্রুতিতে যুদ্ধবিধ্বস্ত দেশটি উন্নতির দিকে ধাবিত হবে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' দেশটির সরকারের প্রথম পর্যায়ের কর্মকান্ডগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় সংগঠনের সাথে সঙ্গতিপূর্ণ।