1 Answers

রফিক ছোট ছোট অংশের মাধ্যমে একটি সমষ্টি বা সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই বিষয়টি আরোহ অনুমানের সাথে সঙ্গতিপূর্ণ। যে যুক্তিবিদ্যায় আশ্রয়বাক্যগুলোর বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু (Physical objects) সম্পর্কে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয় তাকে বলে 'আরোহ অনুমান'। আকারগত ও বস্তুগত উভয়বিধ সত্যতাই এ অনুমানের লক্ষ্য। এখানে বিশেষ আশ্রয়বাক্যের উপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো হয় বলে এর সিদ্ধান্ত সকল আশ্রয়বাক্য থেকে অধিকতর ব্যাপক হয়। যেমন-

সেলিম হয় মরণশীল।
 ধীরেন হয় মরণশীল।
 সুরেশ হয় মরণশীল।
 ঋষভ হয় মরণশীল।
 সকল মানুষ হয় মরণশীল।

এ অনুমানটির দিকে লক্ষ করলে দেখা যাবে যে, বিশেষ বিশেষ বা ক্ষুদ্র ক্ষুদ্র আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। উদ্দীপকের রফিকও তেমনিভাবে ছোট থেকে ক্রমানুসারে বড় সংখ্যা সাজিয়েছে বলে আরোহের সাথে এ বিষয়টির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

5 views

Related Questions