1 Answers

উদ্দীপকে তিন মাস পরে কার্যফল পরিমাপ নিয়ন্ত্রণ কাজের কালান্তিক বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ।

নির্দিষ্ট সময় শেষে কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ শেষে সংশোধনীমূলক কার্যব্যবস্থা গ্রহণ করাকে কালান্তিক কাজ বলে।

উদ্দীপকে মি. রূপন তার উৎপাদন ইউনিটের ত্রৈমাসিক টার্গেট ১,০০০ একক নির্ধারণ করে প্রত্যহই শ্রমিক-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ভুল হলে তা শুধরানোর চেষ্টা করেছেন। নির্দিষ্ট সময় শেষে ৮০০ একক উৎপাদন হয়। পর্যালোচনায় দেখা গেল সবকিছু অনুকূল থাকার পরও কিছু যন্ত্রপাতি এ সময়ে বিকল হওয়ায় যথেষ্ট শ্রমঘণ্টার অপচয় ঘটেছে। অর্থাৎ এখানে নিয়ন্ত্রণের কালান্তিক কাজ হয়েছে। এক্ষেত্রে নিয়ন্ত্রণ কালান্তিক কাজ, কোনো প্রাত্যহিক কাজ নয়। সেই কাল অবশ্য একদিন, সপ্তাহ, মাস বা বছর হতে পারে। তাই বলা যায়, তিন মাস পরে কার্যফল পরিমাপ নিয়ন্ত্রণ কাজের কালান্তিক বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ।

5 views

Related Questions