1 Answers

সাদৃশ্যগত দিক থেকে শুভ বাবুর উপলব্ধিটি 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধির সঙ্গে প্রায় সবটুকুই সংগতিপূর্ণ। 

জন্মভূমি স্বদেশের কাছে মানুষ চিরঋণী। কেউ প্রবাসে গেলেও তার অন্তরজুড়ে স্বদেশের প্রতি গভীর ভালোবাসা বিরাজ করে। জন্মভূমির প্রতি মানুষের আবেগ, অনুরাগ বিলীন হওয়ার নয়।

উদ্দীপকে এক প্রবাসীর স্বদেশানুরাগ তুলে ধরা হয়েছে। এখানে শুভ বাবু সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় গিয়ে পড়াশুনা করে সেখানকার কোনো এক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে শুরু করেন। সেখানে তিনি অনেক অর্থ-বিত্তের মালিক হয়েও সুখী নন। কারণ, জন্মভূমি বাংলার শ্যামল প্রকৃতিকে তিনি ভুলতে পারেন না। তার জন্মভূমির আঁকাবাঁকা পাহাড়ি পথ, নদীতীরের সূর্যাস্তের দৃশ্য মনে পড়ে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তিনি শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। তাই প্রবাসজীবনে তিনি স্বদেশের স্মৃতিচারণ করেছেন। তিনি দেশমাতার হৃদয়ে বেঁচে থাকার আকুতি প্রকাশ করেছেন। তাই বলা যায় যে, স্বদেশানুরাগের উপলব্ধিতে উদ্দীপকের শুভ বাবু এবং 'কপোতাক্ষ নদ' কবিতার কবি পরস্পর সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions