1 Answers
উদ্দীপকটি 'কপোতাক্ষ নদ' কবিতার সঙ্গে স্বদেশানুরাগের দিক থেকে সম্পর্কিত।
দেশপ্রেম মানুষের একটি মহৎ গুণ। স্বদেশের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অস্তিত্ব। তাই যত দূরেই মানুষ থাকুক না কেন, জন্মভূমির প্রতি থাকে তার নিবিড় টান।
উদ্দীপকে প্রিয় মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। এখানে বিভিন্ন রাজশক্তির শাসন-শোষণ ও পরিবর্তন ধারায় শেষ পর্যায়টিকে নির্দেশ করা হয়েছে। যেখানে ভেঙেচুরে নতুন এক স্বদেশভূমির সৃষ্টি হয়েছে, যাকে কবি মা বলে স্বীকার করেছেন। উদ্দীপকের এই ভাবধারাটি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির অনুভবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও প্রবাসজীবনে স্বদেশকে স্মরণ করেছেন। বারবার স্বদেশের মাটিতে ফিরে আসার আকুলতা ব্যক্ত করেছেন। কপোতাক্ষ নদের জলধারাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনার মধ্য দিয়ে তিনি স্বদেশমাতার প্রতি গভীর অনুরাগ ব্যক্ত করেছেন। তাই বলা যায় যে, উভয় ক্ষেত্রেই স্বদেশের প্রতি তাঁদের মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে।