1 Answers
উদ্দীপকটি 'কপোতাক্ষ নদ' কবিতার জন্মভূমির সঙ্গে কবির বন্ধনের দিকটি সম্পর্কিত।
জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। জন্মের পর থেকেই মানুষ তার জন্মভূমির প্রকৃতি, পরিবেশ ও অন্যসব মানুষের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে। ফলে জন্মভূমির সঙ্গে মানুষের যে সম্পর্ক গড়ে ওঠে তা চিরন্তন, কোনো প্রভাবে সে বন্ধন শিথিল বা ম্লান হয় না।
উদ্দীপকে জন্মভূমির সঙ্গে কবির গভীর বন্ধনের দিকটি প্রকাশ পেয়েছে। কবি এখানে জন্মভূমির সঙ্গে হাজার বাঁধনে বাঁধা পড়ে আছেন। তাই তিনি জন্মভূমিকে ভুলে থাকতে পারেন না। দূরে গিয়ে তাঁর ঘর বাঁধার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তাই তিনি নিজের বাঁধা ঘরে শান্তি পান না। কারণ সেই ঘর তাঁর প্রকৃত ঘরের বাসনা মেটাতে পারে না। কবির সেই ঘর প্রিয় জন্মভূমির চিরজনমের ভিটাতে অবস্থিত। তার সঙ্গে কবি অবিচ্ছিন্নভাবে বাঁধা। তা চাইলেও তিনি আলগা করতে পারেন না। উদ্দীপকের কবির এ বন্ধনের দিকটি 'কপোতাক্ষ নদ' কবিতায় জন্মভূমির প্রিয় নদ কপোতাক্ষের প্রতি কবির বন্ধনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও প্রবাসে গিয়ে দুগ্ধ- স্রোতোরূপী জন্মভূমির নদকে ভুলতে পারেন না। জন্মভূমির শৈশবের এ নদের সঙ্গে তিনি গভীর বন্ধনে বাঁধা পড়ে আছেন। তাই পৃথিবীর কোনো নদ-নদীর জলেই তাঁর তৃষ্ণা মেটে না। তাঁর সমস্ত স্নেহতৃষ্ণার জল যেন বুকে ধারণ করে বয়ে চলছে কপোতাক্ষ।