1 Answers

উদ্দীপকটি 'জুতা-আবিষ্কার' কবিতার না বুঝে ভুল কর্মপদ্ধতি গ্রহণের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

জীবন চলার পথে মানুষকে নানা সমস্যা ও প্রতিবন্ধকতা পার হতে হয়। সঠিক কর্মপরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে গেলে সমস্যার জটিলতা মোকাবিলা করা সহজ হয়। তাহলে মানুষের জীবন হয়ে ওঠে উপভোগ্য ও আনন্দময়।

উদ্দীপকে এক কাজির চাকরের নির্বুদ্ধিতার পরিচয় তুলে ধরা হয়েছে। বাড়িতে লোকজন এলে সে তাদের সঙ্গে আশানুরূপ ব্যবহার করতে পারে না। তাই কাজি সাহেব তাকে কিছু কায়দা-কানুন শিখিয়ে দেন। তিনি তাকে সবাইকে খাতির করতে এবং সেলাম দিতে বলেন। তখন থেকেই সে মানুষজন, ছেলে-বুড়ো, গরু-গাধা সবাইকে 'সেলাম' বলতে থাকে। তার এই নিবুদ্ধিতা 'জুতা-আবিষ্কার' কবিতার না বুঝে ভুল কর্মপদ্ধতি গ্রহণের বিষয়কে নির্দেশ করে। এ কবিতায় রাজার পা ধুলা থেকে বাঁচাতে গিয়ে রাজ্যের জ্ঞানী-গুণী, মন্ত্রী, পাত্র-মিত্র সবাই নানা সমস্যা সৃষ্টি করে। তারা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা দিয়ে ধুলা ঝাঁট দিতে শুরু করে, একুশ লাখ ভিস্তি ব্যবহার করে ধুলা দূর করার চেষ্টা চালায়, চামড়া দিয়ে রাজ্য মুড়িয়ে দিতে চায়। এভাবে তারা উদ্দীপকের চাকরের মতো নির্বুদ্ধিতার পরিচয় দেয়।

5 views

Related Questions