1 Answers
উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার রাষ্ট্রভাষা আন্দোলনের সংগ্রামী চেতনার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদার আসনে বসাতে বাঙালি তরুণরা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছে। ভাষা আন্দোলনের এ অর্জন বাঙালিকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে।
উদ্দীপকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্বের দিকটি প্রতিফলিত হয়েছে। এ আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক চেতনা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে অনুপ্রাণিত করেছে। বাঙালিরা অনুধাবন করতে পারে যে সংগ্রাম ছাড়া মুক্তি নেই। ফলে একুশের চেতনা পরবর্তী সময়ে এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সংগ্রামী চেতনার প্রতীক হয়ে ওঠে। 'আমার পরিচয়' কবিতার কবিও এই চেতনাকে স্মরণ করেই তাঁর পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন- 'এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে।' এ কথার মধ্য দিয়ে তিনি ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার অধিকারের জন্য এদেশের মানুষের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হওয়াকে বুঝিয়েছেন। ভাষা আন্দোলনের সাফল্যই বাংলার স্বাধীনতা অর্জনের অনুরেপ্ররণা হিসেবে কাজ করেছে। এভাবে উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার রাষ্ট্রভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।