1 Answers

উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার সঙ্গে বাঙালির ঐতিহ্যকে স্মরণ করার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। 

প্রত্যেক জাতি-গোষ্ঠীর মধ্যে কিছু ঐতিহ্যগত দিক থাকে, যা তাদের জীবনে প্রভাব বিস্তার করে। মানুষ তার ঐতিহ্য সংলগ্ন হয়েই বাঁচতে চায়। তাই ইতিহাস, ঐতিহ্যের বিষয়গুলো মানুষের আত্মপরিচয়ের সঙ্গে সম্পৃক্ত।

উদ্দীপকে এদেশের চিরন্তন গ্রামবাংলার ঐতিহ্যের কথা স্মরণ করা হয়েছে। এখানে অতীতে বাংলার মানুষের অবস্থা, বাংলার ঐতিহ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি ফুটে উঠেছে। একসময় মানুষে মানুষে ভেদাভেদ নয়, বরং সৌহার্দ বজায় ছিল। সেসময় মানুষের মাঝে সাম্প্রদায়িকতা ছিল না। 'আমার পরিচয়' কবিতায় কবি বাঙালি ও বাংলার উত্থানের বিগত দিনগুলো স্মরণ করেছেন। আমাদের অতীত ইতিহাসের সোনালি দিনগুলোর কথা স্মরণ করেছেন। কবি আমাদের চর্যাপদের সময় থেকে কৈবর্ত বিদ্রোহ, পালযুগ, বারো ভূঁইয়া, গীতাঞ্জলি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সবকিছুকেই স্মরণ করেছেন। কবির অতীতের এই বিষয়গুলো মনে করার মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে বাঙালির আত্মসত্তা। এভাবে উদ্দীপকটি 'আমার পরিচয়' কবিতার সঙ্গে বাঙালির অতীত ঐতিহ্যকে স্মরণ করার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions