1 Answers
উদ্দীপকটি 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মাতৃভাষা মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকে। মানুষের চিন্তা-চেতনা, সাধনা মাতৃভাষায়ই সহজভাবে সম্পন্ন হয়। কারণ মাতৃভাষা মানুষের সহজাত ভাষা।
উদ্দীপকের কবিতাংশে মাতৃভাষা বাংলার প্রতি কবির গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। এখানে মাতৃভাষাকে সকল ভাষার চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে। প্রাণের চেয়ে প্রিয় এ ভাষার প্রতি সবার গভীর ভালোবাসা রয়েছে। এ ভাষাতেই তারা হাসে, কাঁদে, মনের সমস্ত আশা-আকাঙ্ক্ষা মেটায়। উদ্দীপকে মায়ের ভাষার প্রতি এই অনুরাগ ও ভালোবাস 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ ও ভালোবাসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বঙ্গবাণী' কবিতায় কবি বাংলা ভাষার প্রতি তাঁর গভীর অনুরাগ ব্যক্ত করেছেন। বাংলা ভাষাই কবির ভাব প্রকাশ, সাহিত্য রচনার সর্বোৎকৃষ্ট মাধ্যম। মাতৃভাষায় জ্ঞান-বিজ্ঞান চর্চা অত্যন্ত সহজ বলে তিনি মনে করেন। মাতৃভাষা ভিন্ন অন্য কোনো ভাষায় জ্ঞানচর্চা সাধারণের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এজন্য মাতৃভাষা প্রীতিহীনদের তিনি কটাক্ষ করেছেন। মাতৃভাষার প্রতি কবির এই কৃতজ্ঞতা উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে।