1 Answers
উদ্দীপকটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধের পল্লিসাহিত্য সংরক্ষণ ও প্রসারের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মানুষের জীবনের নানা ঘটনা, বাস্তব অভিজ্ঞতা প্রভৃতির মাধ্যমে পল্লিসাহিত্য সৃষ্টি হয়েছে। এই সাহিত্যের উপাদানে পল্লির মানুষের জীবনের পরিচয় পাওয়া যায়। এতে মানুষের বাস্তব জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার প্রতিফলন ঘটে।
উদ্দীপকে পল্লিসাহিত্য সংরক্ষণ ও সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে আধুনিককালে মুখে মুখে প্রচলিত লোকসাহিত্য লিখে রাখার চেষ্টার কথা বলা হয়েছে। কারণ বর্তমানে এই সাহিত্যকে জাতীয় সাহিত্যের অঙ্গরূপে বিবেচনা করে এটির বহুমুখী চর্চা চলছে। আর এজন্যই বিভিন্ন দেশে এই সাহিত্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সংরক্ষণের নানা উদ্যোগ গৃহীত হয়েছে। উদ্দীপকের এই আলোচনা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের পল্লিসাহিত্য সংরক্ষণের বিষয়টিকে নির্দেশ করে। এই প্রবন্ধে পল্লিসাহিত্যের বিকাশ ও সম্প্রসারণের যে উদ্যোগের কথা বলা হয়েছে তার সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। প্রবন্ধেও পল্লিসাহিত্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।