1 Answers
উদ্দীপকের সঙ্গে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রবাদবাক্যের সাদৃশ্য রয়েছে।
যে উক্তি লোক পরম্পরায় জনশ্রুতিকে নির্ভর করে চলে আসছে তাকেই প্রবাদবাক্য বলে। লোকসাহিত্যের শাখাগুলোর মধ্যে প্রবাদ বাক্য অতীতের বিষয় হয়েও সমকালকে সবচেয়ে বেশি স্পর্শ করছে। আধুনিক যুগে প্রায় সব ধরনের রচনায় প্রবাদবাক্য ব্যবহৃত হয়।
উদ্দীপকে তিনটি প্রবাদবাক্য উদ্ধৃত হয়েছে। এ বাক্যগুলোর মধ্যে সরলভাবে জীবনের কিছু সত্য প্রকাশ পেয়েছে। যেমন- 'এক গাছের ছাল অন্য গাছে জোড়া লাগে না' বলতে বোঝানো হয়েছে এক জায়গা বা পরিবারের মানুষ অন্য জায়গায় গিয়ে যতই মিলে থাক একই রকম হয় না। অন্যদিকে 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও পল্লির সাহিত্য সম্পদ প্রবাদবাক্যের কথা প্রতিফলিত হয়েছে। যেমন- 'দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই'। এর মানে হচ্ছে মানুষের যার যা থাকে সে তার গুরুত্ব দেয় না। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রবাদবাক্যের বিষয়টির সাদৃশ্য রয়েছে।